ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • ঝালকাঠিতে প্যাথেডিন ইনজেকশনসহ আটক সাইদুরকে কারাদন্ড

    ঝালকাঠিতে প্যাথেডিন ইনজেকশনসহ আটক সাইদুরকে কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বিপুল পরিমাণ যৌন উত্তেজন ট্যাবলেট ও প্যাথেডিন ইনজেকশনসহ সাইদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিণ পিপলিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

    ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর কাদের জানান, দক্ষিণ পিপলিতা গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে সাইদুর রহমান নিজের বাড়িতে বসেই যৌন উত্তেজক ট্যাবলেট ও নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ওই বাড়িতে অভিযান চালায়।

    এ সময় ঘরের ভেতর থেকে ৪৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ৮০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। আটক করা হয় সাইদুর রহমানকে। পবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা তাকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। দন্ড প্রদানের পরপরই তাকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ