ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল

    সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী-পুরুষে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান করে মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ বিচারকাজের শুরুতে বলেন, আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনব।

    সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, নারী দিবস উপলক্ষে আদালত বলেছেন আমরা নারী আইনজীবীদের মামলা আজ আগে শুনব। নারী আইনজীবীদের মামলা শুনানি শেষে কোর্টের সময় থাকলে পুরুষ আইনজীবীদের মামলা শুনব। রাষ্ট্রপক্ষে আজ দুই নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মৌদুদা বেগম মলি ও হাসিনা মোমতাজকে শুনানি করতে বলেন আদালত।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ