ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • কাঠালিয়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

     কাঠালিয়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার তারাবুনিয়ায় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের পিতা ও দুই ছেলেকে পিটিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষক মোঃ সুজন ঘরামীর (৩২) এর মৃত্যু হয়। অন্যরা চিকিৎসাধীন রয়েছে।

    উপজেলার পাটিখালঘটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের প্রতিবেশী গফুর মৃধার ছেলে জাকির মৃধার সাথে আঃ মালেক ঘরামীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিলো।

    সুজনের ছোট ভাই মিরাজ জানান, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধাসহ তাদের দলবল মোঃ মালেক ঘরামীর উপর হামলা চালায়। হামলার খবর পেয়ে পিতাকে বাঁচাতে স্কুল শিক্ষক ছেলে সুজন ঘরামী ও শাহিন ঘরামী এগিয়ে আসেন। হামলাকারীদের এলোপাথারী আক্রমনে সুজন, শাহীন ও পিতা আঃ মালেক ঘরামী আহত হয়।

    স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আমুয়া হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একই দিনে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করেন। আজ ৮ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন ঘরামীর মৃত্যু হয়। অন্য ভাই শাহিন গুরতর অবস্থায় হাসপাতাল শয্যায় রয়েছেন। ঘটনাস্থল কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন ও পুলিশের একটি দল পরিদর্শন করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ