ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড

    ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ছাত্রলীগের হামলায় শহর ছাত্রদলের আহবায়ক মনোয়ার হোসেন রানা ও সদস্য সচিব সুমন মন্ডল আহত হয়।

    বুধবার বেলা ১২টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশ শুরু করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে আসলে পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দেয়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সবামেশ।

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, চাল, ডাল, তেল ও গ্যাসসহ দ্রব্যমূল্যে ঊর্ধগতির প্রতিবাদে বুধবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নিলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। সমাবেশের শুরুতেই ছাত্রলীগ মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসলে পুলিশ দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রলীগের হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়। সমাবেশ করতে না পেরে বরিশালে ফিরে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিল না। এর পরেও তারা কর্মসূচি করতে চাইলে, পুলিশ তাদের সরিয়ে দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ