ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কাঁঠালিয়ায় মাহিন্দ্রার ধাক্কায় কিশোরের মৃত্যু

    কাঁঠালিয়ায় মাহিন্দ্রার ধাক্কায় কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠির কাঁঠালিয়ায় মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় সজল খান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজাপুর-কাঁঠালিয়া সড়কের বড় কাঁঠালিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    সজল নলছিটি উপজেলার গোয়ালকাঠি গ্রামের শাহ আলম খানের ছেলে। সে রায়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতো।  পুলিশ ও স্থানীয়রা জানায়, করোনায় স্কুল বন্ধ থাকায় কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের নানা হযরত আলী হাওলাদারের বাড়িতে থেকে পড়ালেখা করতো সজল।

     এর পাশাপাশি সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে কচুয়া থেকে কাঁঠালিয়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী মাহিন্দ্রা গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে  গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাহিন্দ্রা চালক দুর্ঘটনার পরে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ