ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী অনুষ্ঠান শুরু

    ঝালকাঠিতে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী অনুষ্ঠান শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী শিব চতুর্দশী অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজা অর্চণা, শিব দর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে।

    আয়োজকরা জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর শীব বাড়িতে এ অনুষ্ঠান হয়ে আসছে। শিব চতুর্দশী উপলক্ষে দেশ-বিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী শিব দর্শন করতে আসছেন। পূন্যার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে শীববাড়ি। স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব আর্ঘ দিতে আসেন। আর অবিবাহীত মেয়েরা আসেন শিবের ন্যায় নিজের যোগ্য বর (স্বামী) প্রত্যাশায় ফুল-জলের নৈবেদ্য সাজিয়ে দেবতাকে তুষ্ট করতে। এ উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যের মেলা বসেছে। মেলায় বাহারি পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

    ঝালকাঠির স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার শীব চতুদর্শী মেলা পরিদর্শন শেষে অনুষ্ঠানে অংশ নেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ