ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • কাঠালিয়ায় দুঃস্থ্য ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ

    কাঠালিয়ায় দুঃস্থ্য ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ
    ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম মনিরুজ্জামান মনির।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঠালিয়ায় করোনায় দুঃস্থ্য ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির।

    উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (০৮ মে) বেলা সাড়ে ১২ টায় উপজেলা অডিটরিয়ামে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির। 

    বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক মো. রুস্তুম আলী খান, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেছবাহ উদ্দিম মাসুদ, মো. রিয়াজ উদ্দিন মাতুব্বর, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বশির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাসুদ খান। 

    উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. কাওসার আমেদ জেনিব সিকদার, কাঠালিয়া সদর আওয়াসীলীগের সভাপতি মো. মামুন হাওলাদার, সাধারন সম্পাদক মো. রোকন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদ আহমেদ জিসান সিকদার, রাজাপুর ইউনিয়নের মঠবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জালাল আহমেদ, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মনির খান, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন শাহীন মোল্লা, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আ. ছত্তার, বীবমুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার, মো. ইদ্রিস গাজী, প্রমূখ। 

    পরে উপজেলাসহ ৬ ইউনিয়নে ৭ শত দুঃস্থ্য ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতারন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ