ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ৪০ হাজার সহকর্মীকে ১৫ হাজার রুপি করে দেবেন সালমান

    ৪০ হাজার সহকর্মীকে ১৫ হাজার রুপি করে দেবেন সালমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনাভাইরাস মহামারি ভয়ানক রূপ নেওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রে। যার ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বলিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান, স্টান্টম্যান, মেকআপ আর্টিস্ট ও স্পটবয়রা। কেননা তারা মূলত প্রতিদিন চুক্তিতে কাজ করে থাকেন। এবার ইন্ডাস্ট্রির সেই অসহায় কর্মীদের পাশে দাঁড়ালেন সালমান খান।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ৪০ হাজার কর্মীকে অর্থ সাহায্য দিতে যাচ্ছেন বলিউডের এই সুপারস্টার। যার মধ্যে ২৫ হাজার জন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজের তালিকাভুক্ত।

    বিষয়টি নিশ্চিত করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজের সম্পাদক বি এন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা যে সমস্ত কর্মী অর্থিক সমস্যায় ভুগছেন তাদের একটি তালিকা সালমান খানকে পাঠিয়েছিলাম। সালমান টাকা পাঠাতে রাজি হয়েছেন।’

    জানা গেছে- প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠাবেন সালমান খান। প্রত্যেক মাসেই তিনি সেই টাকা পাঠাবেন। সেই সঙ্গে এক মাসের রেশনও দেবেন ভাইজান।

    শুধু ইন্ডাস্ট্রির মানুষদেরই নয়, করোনার লড়াইয়ে যারা প্রথম সারিতে থেকে কাজ করছেন তাদের মুখে খাবার তুলে দেওয়ারও দায়িত্ব নিয়েছেন সালমান। মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী ও পুলিশদের রোজ খাবার পৌঁছে দিচ্ছেন তিনি ও তার দাতব্য সংস্থা।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ