ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news

পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, রাশিয়ায় আটক ১৭০০

পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, রাশিয়ায় আটক ১৭০০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায়  বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমনকি খোদ রাশিয়ায়ও ইউক্রেনে হামলার প্রতিবাদে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

জানা গেছে, বিক্ষোভে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এ খবর জানিয়েছে স্কাই নিউজ ও আল জাজিরা।

এদিকে, আজ শুক্রবার সকাল হতেই আবারও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভে। পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে এই বিস্ফোরণগুলো ঘটে। এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করে বলছে যে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির রাস্তায় রাশিয়ান হামলাকারীদের সঙ্গে প্রতিরক্ষা যোদ্ধাদের লড়াই চলছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন