ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‘যুদ্ধবিরোধী জোট’ গঠনের আহ্বান জেলেনস্কির

    ‘যুদ্ধবিরোধী জোট’ গঠনের আহ্বান জেলেনস্কির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার আক্রমণের মুখে মিত্রদেশগুলোর কাছে সমর্থন প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পোলিশ প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ ডুডার কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন। রাশিয়াকে আলোচনার টেবিলে বসাতে তিনি ‘যুদ্ধবিরোধী জোট’ গঠনেরও আহ্বান জানিয়েছেন। 

    এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা স্বাধীনতা এবং মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করছি। আমাদের কার্যকর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, আমাদের ‍যুদ্ধবিরতি জোট গঠন করা প্রয়োজন। 
    ইউক্রেন ন্যাটোর সদস্য রাষ্ট্র না হওয়ায় কিয়েভে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে পশ্চিমা জোটটি । তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ জোটের প্রভাবশালী দেশগুলো ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে। তারা ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠিয়েছে।

    এদিকে স্থানীয় সময় শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, আজ সকালে আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ