ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news

'সবাই ভয় পায়, বন্ধু দেশগুলো সহায়তা করেনি'

'সবাই ভয় পায়, বন্ধু দেশগুলো সহায়তা করেনি'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রথম দিন সেনা সদস্য ও বেসামরিক মানুষ মিলে মোট ১৩৭ নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া আহত হয়েছে ৩১৬ জন। বৃহস্পতিবার দিন দেশে এই তথ্য জানান জেলেনস্কি। নিহতদের ‘জাতীয় বীর’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

এদিকে, নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘রুশ সেনারা আমাকেই এক নম্বর টার্গেট বানিয়েছে। এরপর দ্বিতীয় টার্গেট আমার পরিবার।’ ভিডিও বার্তাটি ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত হয়। সেখানে তিনি ন্যাটো নিয়েও কথা বলেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছেন, সত্যি বলতে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সবাই ভয় পায়। এমনকি ইউক্রেনের ন্যাটোতে যোগদানে বিষয়ে বন্ধু দেশগুলোও সহায়তা করেনি। 

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সবাই ভয় পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি ইউরোপের ২৭ জন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের কাছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে কিনা- জানতে চেয়েছি। এ ব্যাপারে তারা সবাই ভীত, উত্তর দেয়নি কেউ। কিন্তু আমরা ভয় পাই না। আমরা কিছুতেই ভয় পাই না।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন