ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কিয়েভের উত্তরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

    কিয়েভের উত্তরে ঢুকে পড়েছে রুশ বাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ান বাহিনী বৃহস্পতিবার কিয়েভ অঞ্চলের উত্তরে ঢুকে পড়েছে বলে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ইউক্রেনের রাজধানীর উত্তর অংশে অবস্থানরত এক এএফপির প্রতিবেদক জানান,  নগরের উপর দিয়ে নিচু হয়ে বেশ কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখেছেন তিনি।  সেখানকার একটি বিমানবন্দর রুশ বাহিনীর দখল নেওয়ার খবরের পর এই খবর সামনে এলো।

    এদিকে, ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওডেসার কাছে একটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

    ওডেসার প্রাদেশিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আট জন পুরুষ ও ১০ জন নারী। ধ্বংস্তূপের মধ্যে আরও মরদেহের খোঁজ চলছে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

    এ নিয়ে ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও  ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

    এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।

    এছাড়া রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

    বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেছে, ‘শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরও একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।’

    এ নিয়ে  ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে টুইটারে দাবি করা হয়েছে।

    এদিকে, ইউক্রেনের বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্ভুল অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    অপরদিকে ইউক্রেনের দাবি, দেশটির পূর্বাঞ্চলে পাঁচ রুশ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা।

    স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দও শোনা গেছে।

    এদিকে হামলা করে ইউক্রেনের একটি বিমানবন্দর দখল করে নিয়েছে রুশ বাহিনী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ