ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্থল ও বিমান বাহিনী মোতায়েনের ঘোষণা ন্যাটোর

    স্থল ও বিমান বাহিনী মোতায়েনের ঘোষণা ন্যাটোর
    পোলান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার আক্রমণের মধ্যে পূর্ব ইউরোপে স্থল এবং বিমান বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে পশ্চিমা সামরিক জোট জানায়, রাশিয়ার কর্মকাণ্ড ইউরো-আটলান্টিক নিরাপত্তার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে । এর ভূকৌশলগত তাৎপর্য রয়েছে। সব মিত্রদেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য ন্যাটো প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।

    বিবৃতিতে বলা হয়, ন্যাটো অতিরিক্ত স্থল এবং বিমান বাহিনী মোতায়েনের পাশাপাশি নৌবাহিনীও মোতায়েন করতে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

    এই বিবৃতিতে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। রাশিয়ার আক্রমণকে ‘অন্যায্য’ এবং ‘অনর্থক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই বৈঠকে রাশিয়া-ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

    সিএনএনের খবরে বলা হয়েছে, বৈঠকের উদ্দেশ্যে ইতোমধ্যে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত হয়েছেন।

    এছাড়া নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, কোষাধ্যক্ষ জ্যানেট ইয়েলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলি, পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন, সিআইএ’র পরিচালক বিল বার্ন, সহসভাপতি কমলা হ্যারিস সকাল ৭টার মধ্যে হোয়াইট হাউসে উপস্থিত হবেন।

    এর আগে ইউক্রেন রাশিয়া আক্রমণ নিয়ে বাইডেন বলেছিলেন,  প্রেসিডেন্ট পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে। আক্রমণ যে ধ্বংস ডেকে আনবে, যে প্রাণক্ষয়ের কারণ হবে, তার দায় পুরোপুরি রাশিয়াকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন আরও জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন দুপুর ১২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণে উন্নত প্রযুক্তি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা, নতুন নিষেধাজ্ঞা আরোপসহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ