ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিশ্ব বাজারে চড়া তেল-গ্যাসের দাম

    বিশ্ব বাজারে চড়া তেল-গ্যাসের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পর থেকেই বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। সংবাদমাধ্যম সিএনএনের খবর বলছে, ব্যারেল প্রতি এখন পর্যন্ত দাম বেড়েছে ১০০ ডলার। বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় ব্যারেল প্রতি তেলের দাম ছিল ১০৪ ডলার। 

    আগের হিসেবে ২০১৪ সালের পর এবারই বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম। আজকেই ছয় শতাংশের বেশি বেড়েছে এই দাম। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন সংকট চলতে থাকলে এই দাম আরও বাড়তে পারে। 

    কেবল তেল নয়, ইউক্রেন সংকটের প্রভাব পড়ছে গ্যাসের বাজারেও। আগের তুলনায় বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দাম পাঁচ শতাংশের বেশি বেড়েছে।  জ্বালানি তেলের (হিটিং অয়েল) দামও বেড়েছে পাঁচ শতাংশের বেশি।
    আশঙ্কা করা হচ্ছে এই সংকটের ফলে জ্বালানি সংকটে পড়তে পারে ইউরোপের বেশ কয়েকটি উন্নত দেশ। এরইধ্যে জার্মানি সংকট মোকাবেলায় বেশ কয়েকটি পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। 

    সম্প্রতি ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলসহ সব রকমের জ্বালানির দাম বাড়তে থাকে। রাশিয়া প্রাকৃতিক গ্যাস ও তেলের বড় সরবরাহকারী হওয়ায় দাম আরও বাড়ার শঙ্কা করছে জ্বালানি বিশেষজ্ঞরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ