ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইউক্রেনে হামলার খবরে এক লাফে সাত বছরের রেকর্ড ভাঙল তেলের দাম

    ইউক্রেনে হামলার খবরে এক লাফে সাত বছরের রেকর্ড ভাঙল তেলের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারলপ্রতি বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। গত সাত বছরেরও বেশি সময়ে এই প্রথম তেলের দাম ১০০ ডলার ছাড়াল। 

    হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এশিয়ার শেয়ার বাজারে ২ থেকে ৩ শতাংশ পতন হয়েছে। 

    বিবিসির এশিয়ার বিজনেস করেসপন্ডেন্ট ম্যারিকো ওই বলছেন, এখন যেখানে নিরাপদ মনে করছেন, সেখানে যাচ্ছেন বিনিয়োগকারীরা। গত এক বছরের মধ্যে সোনার দাম এখন সর্বোচ্চ। এছাড়া মার্কিন ডলার ও জাপানি ইয়েনের দামও বাড়ছে।  

    ইউক্রেন ইস্যুতে গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন সরগরম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে নতুন মাত্রায় উত্তেজনা ছড়াচ্ছে।  আজ সকাল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের খবর পাওয়া যায় রাশিয়া থেকেও। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ