ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুক্তরাষ্ট্রের দুর্বলতা জেনে গেছে পুতিন : ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের দুর্বলতা জেনে গেছে পুতিন : ট্রাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউক্রেন ইস্যুতে গেল কয়েকদিন ধরেই সরগরম আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন। তবে বৃহস্পতিবার সকাল থেকে নতুন মাত্রায় উত্তেজনা ছড়াচ্ছে।  

    আজ সকাল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের খবর পাওয়া যায় রাশিয়া থেকেও। 

    এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার প্রশাসন ক্ষমতায় থাকলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। 

    তিনি আরও বলেন, পুতিন শুরু থেকেই এটা চাচ্ছিল, তা তিনি বিশ্বাস করেন না। 

    ট্রাম্প বলেন, আমার মনে হয় পুতিন কিছু একটা করতে চাচ্ছিলেন এবং আলোচনা চাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি খারাপের দিকেই যেতে থাকল। আর তারপর তিনি (পুতিন) বুঝে গেলেন যুক্তরাষ্ট্রের দূর্বলতো কোথায়।  

    আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যাহার, রাশিয়ার আজকের এই অবস্থানের পেছনে কিছুটা ভূমিকা রেখেছে বলেও মনে করেন তিনি।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ