ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়া জানাল রাশিয়া

    যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়া জানাল রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের বিচ্ছিন্ন দুই অঞ্চলকে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। রাশিয়া এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। 

    সিএনএনের খবরে বলা হয়েছে, লন্ডনের রুশ দূতাবাস এক বিবৃতিতে শক্ত ভাষায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাব দিয়েছে। আন্তর্জাতিক আইনে এই নিষেধাজ্ঞা ‘অবৈধ’ উল্লেখ পুতিনের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাওয়া হয়েছে। 

    দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টকৃত বিবৃতিতে বলা হয়, বিগত কয়েক মাস যাবত রাশিয়া নিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যমে অবসাদ (হিস্টেরিয়া) বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ জনগণের কাছে রাশিয়াকে ‘আক্রমণাত্মক প্রতিচ্ছবি’ হিসেবে তুলে ধরা হচ্ছে। 
    ব্রিটিশ সরকার এবং দেশটির গণমাধ্যমগুলো বিচ্ছিন্ন অঞ্চল দুটির জনগণের দুদর্শা না দেখার ভান করছে উল্লেখ বিবৃতিতে বলা হয়, ডোনবাস অঞ্চল সম্পূর্ণ অর্থনৈতিক এবং পরিবহন অবরোধের মুখোমুখি। এট নিয়ে যুক্তরাজ্য ‘দায়িত্বহীন’ থাকতে পারে না। 

    সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী দখলকৃত অঞ্চল লুহানস্ক এবং ডোনেটক্সকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার যুক্তরাজ্য রাশিয়ার পাঁচটি ব্যাংক এবং তিন প্রভাবশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ