ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইসরায়েলি সেনাদের হাতে গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

    ইসরায়েলি সেনাদের হাতে গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে এবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে ১৪ বছর বয়সী এক কিশোরকে ‘ঠাণ্ডা মাথায়’ হত্যার অভিযোগ উঠেছে। এ খবর জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

    জানা গেছে, ইহুদিবাদী সেনাদের গুলিতে মোহাম্মদ শেহাদে আহত হলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু ইহুদিবাদী সেনারা ওই কিশোরকে আটক করে এবং ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেয়নি। ফলে তার মৃত্যু হয়।

    বিষয়টি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঠাণ্ডামাথার হত্যাকাণ্ড বলে উল্লেখ করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনের নেতারা বলেছেন, ঠাণ্ডা মাথায় এই কিশোরকে হত্যার মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের নমুনা বেরিয়ে এসেছে।

    উল্লেখ্য, ১০ দিন আগে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে দুই কিশোর শহীদ হওয়ার পর গতকাল মঙ্গলবার বর্বর ইহুদিবাদীরা আবারো ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটালো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ