ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মোদীর সঙ্গে টেলিভিশন বিতর্ক চান ইমরান

    মোদীর সঙ্গে টেলিভিশন বিতর্ক চান ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবার বিভিন্ন বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে জিইয়ে থাকা বিভেদ মেটাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশনে বিতর্কে বসার আগ্রহের কথা জানালেন।  ইমরান খান বলেন, ‘আমি নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশনে বিতর্ক করতে খুবই আগ্রহী।’

    গতকাল মঙ্গলবার রাশিয়ান টেলিভিশন ‘রাশিয়া টুডে’তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন। ইমরান খান দাবি করেন, আমাদের বৈরি সম্পর্ক তৈরি হওয়ায় ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য তলানিতে গিয়ে ঠেকেছে।

    ইমরান খান মনে করেন, দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে, বিতর্কের মাধ্যমে যদি সেগুলো সমাধান করা সম্ভব হয়, তবে ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষ উপকৃত হবে। বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স ভারতের বক্তব্য জানতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ