ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো কানাডা

    এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো কানাডা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিন্ন পন্থায় ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগ তুলে রাশিয়ার ওপর প্রথম ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। রাশিয়ার স্বীকৃত রাষ্ট্র লুহানস্ক এবং দনেস্কে সব ধরনের অর্থায়ন নিষিদ্ধ করার পাশাপাশি রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাস্টিন ট্রুডোর সরকার।

    মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বল্টিক অঞ্চলে শান্তি বজায় রাখার পাশাপাশি ইউক্রেইনের সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে লাটভিয়ায়  কানাডার ৪৬০ জন সেনা মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে।  এছাড়া   স্বীকৃতি দেয়া দনেস্ক ও লুহানস্কে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাস্টিন ট্রুডো।

    পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়ার বিষয়ে একটু দেরিতে হলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী এইসব পদক্ষেপ নিলেন। দনবাসকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের প্রতি মস্কোর বাধ্যবাধকতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন ট্রুডো। একই সাথে স্বীকৃতি দেয়া ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা ইউক্রেনের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর আক্রমণ। 
    রাশিয়ার এই্ পদক্ষেপকে ভিন্ন পন্থায় ইউক্রেনে আগ্রসন উল্লেখ করে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, এ বিষয়ে কোনো ভুল নেই এবং এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সেই সাথে প্রেসিডেন্ট পুতিন সোমবার যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় এবং বিপজ্জনক ভুল তথ্যে ভরা বলেও মন্তব্য করেন ট্রুডো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ