ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • নেছারাবাদ দরবারের মাহফিল শুরু

    নেছারাবাদ দরবারের মাহফিল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে আজ মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ-মাহফিল। আগামী ২৪ ফেব্রুয়ারি বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

    প্রথম দিনে বাদ মাগরিব উদ্বোধনী বয়ান করবেন মাহফিলের সভাপতি কায়েদ সাহেব হুজুরের একমাত্র সাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী। দুই দিনব্যাপী মাহফিলে তিনি ৫ পর্বে বয়ান করবেন। এছাড়াও ২৪ ফেব্রুয়ারি ফজরবাদ সমাপনী বয়ান শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন তিনি।

    মাহফিলে দেশ-বিদেশ থেকে কায়েদ ভক্ত আশেকানসহ ধর্মপ্রাণ মুসলমান অংশ নিবেন। মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে ৬৪ জেলার ভক্ত আশেকান মেহমানদের থাকা ও খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছে মাহফিল পরিচালনা কমিটি। ইতোমধ্যেই মাহফিলে ভক্ত আশেকান ও মেহমানদের আগমন শুরু হয়েছে। 

    মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ও এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, মাহফিলের জন্য নির্মাণ করা হয়েছে পাঁচটি প্যান্ডেল। আগত মেহমানদের সেবায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ