ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাশিয়া-ইউক্রেন সংকট, বাড়ছে তেলের দাম

    রাশিয়া-ইউক্রেন সংকট, বাড়ছে তেলের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেগুলো হল- ডোনেটস্ক এবং লুহানস্ক। স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।

    রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্ব জুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।

    ডোনেটস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ফিউচারস অব বেরেন্ট ক্রুডের হিসাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলার ছুঁয়েছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
    সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনও করে রাশিয়া।

    তবে ইউক্রেনের ঘটনার জের ধরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।

    বিনিয়োগ বিশেষজ্ঞ সু ত্রিন বলছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা বিশ্বে তেল বা গ্যাসের সরবরাহ কমাতে বাধ্য হবে। ফলে সেটা বিশ্বের অর্থনীতির ওপর অবশ্যই বড় প্রভাব ফেলবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ