ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news

'ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়ে গেছে'

'ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়ে গেছে'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পুতিন ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা দেওয়ার পর সেখানে সামরিক যানবাহনের সারি দেখা গেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। সুতরাং যুক্তরাজ্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিবে। মঙ্গলবার যুক্তরাজ্যের জ্যেষ্ঠ একজন মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ইতোমধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত ডোনবাসের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একই সঙ্গে ‘প্রজাতন্ত্র’ দুটিতে রুশ সেনাদের শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট পুতিনের এই সিদ্ধান্ত রাশিয়া-ইউক্রেন সংকট তীব্রতর করছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এটা বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ স্কাই নিউজকে বলেন, এটা উপসংহার টানা যেতে পারে যে, রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন।

পুতিনের আদেশের পর ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলের শহরে ট্যাঙ্কসহ সামরিক যানের গতিবিধি দেখেছেন গণমাধ্যম রয়টার্সের একজন কর্মী।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন