ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • হাসান ড্রোন আমাদের সক্ষমতার ক্ষুদ্র অংশ: হিজবুল্লাহ এমপি

    হাসান ড্রোন আমাদের সক্ষমতার ক্ষুদ্র অংশ: হিজবুল্লাহ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এমপি মোহাম্মদ রা'দ বলেছেন, সম্প্রতি ইসরায়েলের আকাশে সংগঠনের যোদ্ধারা সফলভাবে যে ড্রোন উড়িয়েছে তা হিজবুল্লাহর সামরিক সক্ষমতার সামান্য একটি অংশ মাত্র।

    লেবাননের জাতীয় সংসদে হিজবুল্লাহ সংসদীয় দলের প্রধান বলেন, এই ড্রোন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর অন্তরে কাঁপন ধরিয়ে দিয়েছে। খবর-পার্সটুডের।

    তিনি ‘হাসান ড্রোনের’ প্রশংসা করে বলেন, হিজবুল্লাহর সামরিক খাতে এটি অনেক বড় অর্জন যা ইহুদিবাদী বাহিনীর হামলা প্রতিহত করতে সক্ষম হবে।
    মোহাম্মদ রা’দ আরো বলেন, লেবাননকে রক্ষার জন্য হিজবুল্লাহ যে সমস্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরি করেছে হাসান ড্রোন তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

    এদিকে, হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ প্রধান নাবিল কাউক হাসান ড্রোনের প্রশংসা করে বলেছেন, এই ড্রোন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীকে গভীরভাবে শোকাহত করেছে। সামনের দিনগুলোতে এই ড্রোন তাদের জন্য বিরাট অপমান বয়ে আনবে।

    গত ১৯ ফেব্রুয়ারি ইসরায়েলের আকাশে নির্বিঘ্নে প্রবেশ করে হাসান ড্রোন। এ ড্রোন ভূপাতিত করার জন্য ইসরায়েলের এফ-১৬ জঙ্গিবিমান, অ্যাপাচি হেলিকপ্টার ও আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হলেও তা ভূপাতিত করা সম্ভব হয়নি। এ নিয়ে ইসরায়েলের গণমাধ্যম ইহুদিবাদী বাহিনীর কঠোর সমালোচনা করেছে। পাশাপাশি তারা একে ইসরায়েলের জন্য পরাজয় বলে মন্তব্য করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ