ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রানি দ্বিতীয় এলিজাবেথের করোনা পজিটিভ

    রানি দ্বিতীয় এলিজাবেথের করোনা পজিটিভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পজিটিভ হয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে তার বয়স ৯৫ বছর। জানা গেছে, তার বড় ছেলে প্রিন্স অব ওয়েলস গত সপ্তাহে করোনা পজিটিভ হন। এরপর রানি তার সংস্পর্শে গিয়েছিলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, রানি এরই মধ্যে করোনার প্রতিরোধী টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। তাছাড়া গত বছরের অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তিনি হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন।

    বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রানি এখন করোনার হালকা ঠান্ডা-সদৃশ লক্ষণগুলো অনুভব করছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে রানি চিকিৎসা সেবা পেতে থাকবেন। পাশাপাশি সব উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন বলেও জানানো হয়েছে।

    সম্প্রতি ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন তিনি। সে সময় দেওয়া এক বার্তায় রানি ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন তখন রানি হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ