ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ঈদ নাটকে বিউটি পার্লার ব্যবসায় সালাহউদ্দিন লাভলু!

    ঈদ নাটকে বিউটি পার্লার ব্যবসায় সালাহউদ্দিন লাভলু!
    সালাউদ্দিন লাভলু, কুসুম বিউটি পার্লার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন ব্যবসায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু। তবে ব্যবসাটা কোনো রেস্টুরেন্ট বা ফ্যাশন হাউসের নয়। এটি বিউটি পার্লারের! আসন্ন ঈদ উপলেক্ষে ‘কুসুম বিউটি পার্লার’ নাটকে নাপিত চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু।

    নাটকের গল্পে দেখা যাবে, ‘ভোলা সুপার সেলুন (প্রা.) লিমিটেড’-এর মালিক ভুলু তালুকদার ওরফে ‘ভোলা নাপিত’। আশপাশের দশগ্রামে তার পসার। যদিও ‘নাপিত’ বললে ভীষণ ক্ষেপে যান তিনি। সবার চুল-দাঁড়ি ছেটে সুন্দর করে দেন, তাই তার চাওয়া-সবাই তাকে ডাকবে ‘নরসুন্দর ভোলা’।

    ১৩ বছর পর দুবাই থেকে দেশে ফেরা বন্ধু কচি খন্দকার বুদ্ধি দেয় বিউটি পার্লার চালু করার। স্ত্রী কুসুমের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন ভোলা। কুসুম প্রথমে রাজিও হয়। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে কুসুম ভীষণ ক্ষিপ্ত হয় ভোলার ওপর। মোবাইলে কয়েকটা ভিডিও দেখিয়ে বলে, এসব করার জন্যই বিউটি পার্লার চালু করতে চায় ভোলা? রাগ করে চলে যায় বাপের বাড়ি।

    শেষ পর্যন্ত কি কুসুম ফিরে আসে বাপের বাড়ি থেকে? ভোলা কি পারে বিউটি পার্লার চালু করতে? ‘কুসুম বিউটি পার্লার’ নামের নাটকটিতে ভোলার স্ত্রী কুসুম চরিত্রে দেখা যাবে উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌকে।

    প্রচারিত হবে দীপ্ত টিভির ঈদ আয়োজনে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ