ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সঙ্গীর খোঁজে ৬ হাজার কিলোমিটার পাড়ি দেয় তিমি!

    সঙ্গীর খোঁজে ৬ হাজার কিলোমিটার পাড়ি দেয় তিমি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রজনন মৌসুমে তিমিরা সঙ্গীর খোঁজে যে দূরত্ব অতিক্রম করে বলে ভাবা হয়েছিল তারা তারও বেশি বেশি দূরত্ব অতিক্রম করে বলে এখন মনে করা হচ্ছে।  সঙ্গীর খোঁজে ৬০০০ কিলোমিটার পাড়ি দেয় কিছু তিমি। সম্প্রতি নিউ সায়েন্টিস্ট ও ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

    মাওয়ির হোয়াল ট্রাস্টের গবেষকরা প্রমাণ পেয়েছেন, একটি পুরুষ তিমি মেক্সিকো উপকূল থেকে হাওয়াইয়ের মাওয়িতে পাড়ি জমিয়েছে। ৫ হাজার ৯৪৪ কিলোমিটার পাড়ি দিতে তিমিটির লেগেছে মাত্র ৪৯ দিন।

    গবেষণায় নেতৃত্ব দিয়েছেন জেমস ডার্লিং বলেছেন, ‌‘যখন আমরা এটা জানতে পারলাম, নিজেরাই বিশ্বাস করতে পারিনি। তারা মহাসাগরে এমনভাবে ভ্রমণ করছে যেন এটা তাদের নিজস্ব ঘরবাড়ি। যে নতুন তথ্য পাওয়া গেছে তা তিমিদের সম্পর্কে আমাদের ধারণা বদলে দেবে।’ 
    হাম্পব্যাক তিমিকে (Megaptera novaeangliae) প্রায় সব বড় সমুদ্রে পাওয়া যায়। উত্তর প্রশান্ত মহাসাগরের তিমি গ্রীষ্মে থাকে আলাস্কা ও কানাডার দিকে। এরপর শীতে প্রজনন মৌসুম এলে মেক্সিকো ও হাওয়াইয়ে পাড়ি জমায় তারা। 

    ঐতিহাসিকভাবে, বিজ্ঞানীরা ধারণা করেছিলেন তিমির দল মেক্সিকো বা হাওয়াইয়ে তাদের প্রজনন স্থান হিসেবে বেছে নেয়। তবে কিছু প্রমাণ বলছে, দুই দলের মধ্যে সংমিশ্রণও ঘটতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ