ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শততম জন্মদিনে ধুমধাম করে বিয়ে!

    শততম জন্মদিনে ধুমধাম করে বিয়ে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘোড়ার গাড়ি, আতশবাজি,  অতিথিদের জন্য ভোজ– বিয়ের আয়োজন ছিল জমজমাট। শততম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এভাবে ধুমধাম করে বিয়ে করলেন শতায়ু এক বৃদ্ধ।  

    কনের বয়সও নেহায়েত কম হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা বিশ্বনাথ সরকার বুধবার বিয়ের করেন ৯০ বছব বয়সী সুরধ্বনিকে।  তবে এই দম্পতির এটা দ্বিতীয়বারের বিয়ে। 

    ১৯৫৩ সালে বিশ্বনাথের হাত ধরে সংসারজীবন শুরু করেন সুরধ্বনি। এরপর একসঙ্গে পাড়ি দিয়েছেন ৬৮ বছর। তাই শততম জন্মদিনের আনন্দক্ষণে দীর্ঘদিনের সঙ্গীর গলায় ফের মালা পরালেন বিশ্বনাথ। 

    বিশ্বনাথ-সুরধ্বনি দম্পতির ছয় সন্তান। তাদের নাতি-নাতনি ২৩ জন। মূলত নাতি-নাতনিরাই তাদের বিয়ের মূল আয়োজক।

    বিয়ে উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে বিশ্বনাথ-সুরধ্বনি নাতি-নাতনি ও তাদের ছেলে মেয়েরাও এসেছিলেন।

    বিয়ের আয়োজন প্রসঙ্গে তাদের নাতি পিন্টু মণ্ডল বলেন, যেভাবে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নতুন কনে আসেন, ঠিক সেভাবেই বিয়ের অনুষ্ঠান সাজানো হয়েছিল। 

    যেহেতু বিশ্বনাথ-সুরধ্বনি  জিয়াগঞ্জের বেনিয়াপুকুর গ্রামের একই বাড়িতে থাকেন, তাই সুরধ্বনিকে ৫ কিলোমিটার দূরে তাদের পূর্বপুরুষের ভিটা বামুনিয়া গ্রাম থেকে নিয়ে আসা হয়। সেই বাড়িতে সুরধ্বনিকে ২ দিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল।

    সেই বাড়িতে সুরধ্বনিকে কনে সাজিয়ে দেন নাতনিরা। ধুতি পাঞ্জাবিতে বিশ্বনাথ বরের সাজে সাজিয়ে দেন নাতিরা। 

    বিয়ে উপলক্ষ্যে প্রতিবেশীদের নিমন্ত্রণ জানিয়ে ভূড়িভোজও করানো হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ