ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • থাকছে না ফেসবুকের ‘নিউজ ফিড’

    থাকছে না ফেসবুকের ‘নিউজ ফিড’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘নিউজ ফিড’ থাকছে না ফেসবুকে! এখন থেকেই একই ফিচারটি শুধুমাত্র ‘ফিড’ নামেই দেখা যাবে। সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক অ্যাপের অফিসিয়াল টুইটারে এ ঘোষণা দেয়া হয়েছে।

    ফেসবুক জানিয়েছে, সাধারণ মানুষ তাদের ফিডে যেসব বৈচিত্রময় বিষয়বস্তু দেখে থাকেন তার আরো ভালো প্রতিফলনের জন্য এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন। এটি অ্যাপের অভিজ্ঞতাকে বিস্তৃতভাবে প্রভাবিত করবে না।
     
    গত কয়েকমাস ধরে কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুকের প্রভাব নিয়ে বেশ নজরদারির মধ্যে রয়েছে এর সত্ত্বাধিকারি প্রতিষ্ঠান মেটা। শুধু তাই নয়, ইউরোপের গ্রাহকদের তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে তা নিয়ে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) চাপে রেখেছে ফেসবুককে। নাগরিকদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইন প্রনয়নে কাজ করছে ইউরোপ। এ আইন কার্যকরের পর যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিতে পারে মেটা। 

    জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপগুলোর মধ্যে ফেসবুক একটি। চলতি মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২ দশমিক ৮৯ বিলিয়ন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ