ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • প্রয়োজনে বউ পেটান, স্বামীদের পরামর্শ দিলেন নারী মন্ত্রী

    প্রয়োজনে বউ পেটান, স্বামীদের পরামর্শ দিলেন নারী মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সারা বিশ্ব যখন সোচ্চার তখন অবাধ্য বউকে সবক শেখাতে মারধর করার পরামর্শ দিয়েছেন এক নারী মন্ত্রী। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী সিতি জাইলাহ মোহাম্মদ ইউসুফ ইনস্টাগ্রামে একটি  ভিডিও পোস্ট করে এই পরামর্শ দেন।

    দুই মিনিটের ওই ভিডিওতে সিতি জাইলাহ বলেন, স্বামীর উচিত স্ত্রীকে বুঝিয়ে দেওয়া যে তিনি প্রয়োজনে কঠিন হতে পারেন। স্ত্রীর চারিত্রিক পরিবর্তন চাইলে সেটাও স্বামীর বুঝিয়ে দেওয়া উচিত। মালয়েশিয়াবাসীকে সংসারিক বিষয়ে পরামর্শ দিতেই ইন্সটাগ্রামে ওই  ভিডিও পোস্ট করেন তিনি।

    ভিডিওতে তিনি বলেন, যে সব নারী কথা শোনেন না তাদের অনুশাসন করার  উচিত স্বামীর। শাসনে  কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। তারপরও স্ত্রী স্বামীর বাধ্য না হলে স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন।

    ভিডিওতে নারীদের প্রতি মন্ত্রী পরামর্শ দেন, স্বামী অনুমতি দিলেই তবেই তার সঙ্গে কোনো বিষয়ে কথা উচিত।

    ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্বামীর মর্জি বুঝে, তার খাওয়াদাওয়া শেষ হওয়ার পর, যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তার সঙ্গে কথা বলুন। কোনো বিষয় তোলার আগে অনুমতি চেয়ে নেবেন।

    এদিকে সিতি জাইলাহর এই ভিডিও বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফ।

    এক নেটিজেন বলেছেন, পুরুষ, নারী, শিশু বা পশু কাউকেই মারার অধিকার থাকতে পারে না কোনো মানুষের। লজ্জাজনক মন্তব্য!

    আরেক নেটিজেন বলেন, ছি! আপনি একজন মন্ত্রী! এমন মন্তব্য কী ভাবে করতে পারলেন! আপনার  উচিত পদত্যাগ করা।

    তবে শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন ও নারী অধিকার নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও ওই ভিডিও বার্তার নিন্দা জানিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ