ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • সৌদির সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে: এরদোগান

    সৌদির সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে: এরদোগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     সৌদি আরবের সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছে দেশটির সরকার।

    দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সফর শেষে বুধবার দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এরদোগান।

    তিনি বলেন, 'সৌদি আরবের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা চলবে। আগামী দিনগুলোতে দৃশ্যমান পদক্ষেপের মধ্য দিয়ে এটি চালু রাখার আশা করছি। সংলাপ এগিয়ে নেওয়ার পক্ষে আমরা। সৌদিকেও এ বিষয়ে একমত থাকতে হবে।'
    গত জানুয়ারিতে এরদোগান বলেছিলেন যে, ফেব্রুয়ারিতে তিনি সৌদি সফর করবেন। কখন সেই সফর হচ্ছে এ বিষয়ে দুদেশের কোনো দেশই এখনও পর্যন্ত নিশ্চিত করেনি। এরইমধ্যে আমিরাত সফর করে এলেন এরদোগান। 

    সৌদির সংবাদ মাধ্যমের তথ্যমতে, সবশেষ ২০২১ সালের মার্চে এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ হয়েছিল।  তখন এক ফোনালাপে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কথা বলেছিলেন।

    ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর দুদেশের সম্পর্কে অবনতি ঘটে। এরপর  তুরস্ক সম্পর্কোন্নয়নের প্রয়াস চালায়।

    গত মাসে এক সাক্ষাৎকারে এরদোগান নাম উল্লেখ না করে বলেছিলেন যে, তিনি (সৌদি বাদশাহ) আমাকে আমন্ত্রণ করেছেন। আমি ফেব্রয়ারিতে সৌদি যেতে পারি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ