ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত ৯৪

    ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত ৯৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের পেট্রোপলিস শহরে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। 

    রাজধানী রিও ডি জেনেইরো’র উত্তরের পাহাড়ি এই পর্যটন শহরে মঙ্গলবার তিন ঘণ্টায় প্রায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এতে সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়। ভেসে যায় ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

    এখনো কমপক্ষে ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা।
    ব্রাজিলে ধারাবাহিক প্রাণঘাতী ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি গত তিন মাসের মধ্যে। জলবায়ু পরিবর্তনই এজন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
    স্থানীয় সময় বুধবার মৃতের সংখ্যা জানানোর সময় প্রাদেশিক সরকার জানায়, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই প্রশিক্ষিত কুকুর, এক্সকাভেটর এবং হেলিকপ্টার ব্যবহার করে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

    রিও পাবলিক প্রসিকিউটর অফিস জানায়, নিখোঁজদের তালিকায় ৩৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। প্রায় ৩০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
    ভুক্তভোগী একজন জানান, আমার পরিবারের ৮ সদস্যকে হারিয়েছি। আমার পাঁচ বছরের মেয়ের এখনো কোনো সন্ধান পাইনি। আমরা এ ধরনের ভয়াবহতার জন্য প্রস্তুত ছিলাম না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ