ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দিন দুপুরে ডাকাতি করে প্রেমিকাকে আইফোন কিনে দেন ভিকি

    দিন দুপুরে ডাকাতি করে প্রেমিকাকে আইফোন কিনে দেন ভিকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনে দুপুরে কোটি টাকা ডাকাতি। আর সেই ঘটনার তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের কলকাতা রাজ্যের হাওড়ার এক ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন ডাকাতি করে প্রেমিকাকে আইফোন কিনে দিয়েছিল অভিযুক্ত মল্লিক। শুধু তাই নয়, শাশুড়িকে ফ্ল্যাট কিনতে উত্তরপ্রদেশে পাঠিয়েছে মোটা টাকা। এ ঘটনায় আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।

    গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা ডাকাতি করে পালায় তিন জন। পালাতে গিয়ে যানজট পেরোনোর সময় প্রকাশ্যে বন্দুক দেখাতে থাকে তাদের একজন। এ ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ডাকাতি করা হয়েছে রীতিমতো বরাত দিয়ে। বরাত দিয়েছেন লোহার কারখানার মালিক সুনীল শর্মার পূর্ব পরিচিতরাই।

    তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ননীগোপাল দাস, শিবরাম চট্টোপাধ্যায় ও বিশ্বজিত দাস নামে তিন ব্যক্তি এ ডাকাতির বরাত দেয়। তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পারেন, বিভিন্ন আর্থিক দুর্নীতিতে সুনীলকে সাহায্য করত এরা। যার ফলে তার কোথায় কত টাকা থাকে সব জানা ছিল তিন জনেরই। কিন্তু নিজেরা ডাকাতি করলে ধরা পড়ে যেতে পারে এ আশঙ্কায় কয়েকজন যুবককে ডাকাতির বরাত দেয় তারা।

    এরপর তিন ডাকাত কার্তিক, হেমন্ত ও ভিকিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে দুই জন টাকার হদিশ দিতে পারলেও ভিকি একটা বড় টাকার হিসাব দিতে পারেনি। জেরার মুখে সে স্বীকার করে, ডাকাতির টাকায় বার ড্যান্সার প্রেমিকাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দিয়েছে সে। সঙ্গে ফ্ল্যাট কেনার জন্য শাশুড়িকে উত্তর প্রদেশে চার লাখ টাকা পাঠিয়েছে।

    এ ঘটনায় বোম্বে রাজেশ নামে এক ব্যক্তির খোঁজ করছে পুলিশ। গোয়েন্দাদের দাবি, ডাকাতির বরাত নিয়েছিল সে-ই।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ