ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • রাশিয়ার বিমানকে ঘিরে ফেলেছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান!

    রাশিয়ার বিমানকে ঘিরে ফেলেছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের যুদ্ধবিমান রাশিয়ার তিনটি বিমানকে পূর্ব সিরিয়ার মধ্য আকাশে ঘিরে ফেলেছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা। খবর সিএনএনের।

    রাশিয়ার একটি কার্গো বিমানকে নিরাপত্তা দিয়ে ইরাক হয়ে পূর্ব সিরিয়ার ওপর দিয়ে নিয়ে যাচ্ছিল রাশিয়ার দুটি টিইউ-২২ ব্যাকফায়ার বোম্বার যুদ্ধবিমান।

    যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিয়ন্ত্রণাধীন ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি।

    সিরিয়ার দির ইজ জোর থেকে ইরাকের দক্ষিণ ও পূর্ব সীমান্ত পর্যন্ত অঞ্চলটিকে নিরাপত্তা জোন হিসেবে বানিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এ অঞ্চল দিয়ে কোনো বিমান উড়ে যেতে হলে তাদের অনুমতির প্রয়োজন হয়।

    তাই রাশিয়ার বিমানগুলোকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় তাদের জানিয়ে এদিকে আসতে হবে। কিন্তু রাশিয়ার বিমানগুলো জানায় তারা যথাযথ অনুমিত ছাড়াই এগিয়ে যাবে।

    আর এ ঘটনার পরই যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান ও মিত্রদের যুদ্ধবিমান রাশিয়ার ওই তিনটি বিমানকে ঘিরে ধরে। যতক্ষণ রাশিয়ান বিমানগুলো ওই অঞ্চলে ছিল ততক্ষন তাদের পাশে পাশে যায় যুক্তরাষ্ট্রের বিমানগুলো।

    সিরিআয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমানের মধ্যে এমন ঘটনা ঘটল যখন এ দুটি দেশের মধ্যে ইউক্রেন ইস্যু নিয়ে সম্পর্কের ফাটল ধরেছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের বিমানগুলো ভয় দেখালেও এ ঘটনাকে পাত্তা দেয়নি রাশিয়া। ছয় ঘণ্টা পর ফের  ওই অঞ্চল দিয়ে রাশিয়ার একটি কার্গো ও যুদ্ধবিমান উড়ে যায়।

    সূত্র : সিএনএন

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ