ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • করোনায় বলিউড অভিনেত্রী অভিলাষা পাটিলের মৃত্যু

    করোনায় বলিউড অভিনেত্রী অভিলাষা পাটিলের মৃত্যু
    অভিনেত্রী অভিলাষা পাটিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার অভিনেত্রী অভিলাষা পাটিলের মৃত্যুর খবর জানান তার সহঅভিনেতা সঞ্জয় কুলকার্নি। সঞ্জয় কুলকার্নি সংবাদমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যা ৬টায় আমার কাছে ফোন আসে জ্যোতি পাতিলের। তিনি আমাকে জানান অভিলাষার অবস্থা আশঙ্কাজনক। আমি ওর নম্বরে ফোন করলেও তা বন্ধ ছিল। এর পরেই রাত ৮টার দিকে খবর পাই অভিলাষা আর নেই।

    তিনি আরও জানিয়েছেন, কয়েকদিন আগে অভিলাষা বেনারস গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় তার করোনা টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে হাসপতালে ভর্তি করা হয়। কিন্তু এ খবর কেউ জানত না। বুধবার সন্ধ্যায় হঠাৎ খবর আসে অভিলাষার করোনা আক্রান্ত হওয়র কথা। অবশেষে কোভিড কেড়ে নিল আরও এক সহকর্মী ও ভালো বন্ধুকে। ওর অনেক কিছু করার পরিকল্পনা ছিল। সব শেষ হয়ে গেল।

    অভিলাষা বলিউডের বহু ছবিতে কাজ করেছেন। যেমন ছিছোড়ে, গুড নিউজ, বদ্রীনাথ কি দুলহনিয়ার মতো ছবিতে। টেলিভিশনেও কাজ করেছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ