ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • ইউক্রেন সংকটের মধ্যে সুবিধা নিতে পারে চীন: মার্কিন জেনারেল

    ইউক্রেন সংকটের মধ্যে সুবিধা নিতে পারে চীন: মার্কিন জেনারেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন সীমান্তের তিন দিকে রাশিয়া লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এই সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মস্কোকে নিয়ে ব্যস্ত। এর মধ্যে মার্কিন জেনারেল তাদের আরেক প্রতিদ্বন্দ্বী দেশ চীনকে নিয়ে সতর্ক করলেন। 

    যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর জেনারেল কেনেথ উইলসবেচ বলেন, ইউক্রেন সংকটের মধ্যে চীন এশিয়ায় উসকানিমূলক কিছু করতে পারে। 

    উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে চীনের বেশ সখ্য রয়েছে। পুতিন সম্প্রতি চীন সফর করেন। বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন– দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রের কোনো ‘সীমানা’ নেই।
    এ কারণেই মূলত যুক্তরাষ্ট্রের ভয়। সেই ভয় থেকেই মার্কিন জেনারেল কেনেথ উইলসবেচ বলেন, চীন ইউরোপের ঘটনায় নজর রাখছে। ইউক্রেন সংকটের মধ্যে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কিছু একটা করার চেষ্টা করতে পারে। এটা অবশ্যই ‘উদ্বেগের বিষয়’ বলেও মন্তব্য করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ