ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • এলন মাস্কের নয়, চাঁদের সঙ্গে সংঘর্ষ হবে চীনের রকেটের

    এলন মাস্কের নয়, চাঁদের সঙ্গে সংঘর্ষ হবে চীনের রকেটের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহাকাশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৪ মে মহাকাশে থাকা একটি রকেটের সঙ্গে সংঘর্ষ হবে চাঁদের।

    জানুয়ারিতে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি রকেটের সঙ্গে  চাঁদের সংঘর্ষটি হবে।

    তবে এখন নতুন করে জানানো হয়েছে এই  এই রকেটটি আসলে চীনের।

    ২০১৪ সালে চন্দ্র অন্বেষণ পোগ্রামের অংশ হিসেবে ২০১৪-০৬৫বি রকেটটি মহাকাশে পাঠিয়েছিল চীন।

    মহাকাশ বিজ্ঞানী বিল গ্রে চাঁদের সঙ্গে রকেটের সংঘর্ষের চমকপ্রদ তথ্যটি সবার আগে জানান। তখন তিনি জানিয়েছিলেন, এলন মাস্কের স্পেসএক্সের রকেট এটি। কিন্তু গত সপ্তাহে তিনি নিজের ভুল বুঝতে পেরে জানান, রকেটটি আসলে চীনের।

    তিনি আরো জানিয়েছেন ২০১৪ সালে চীন এটি মহাকাশে পাঠিয়েছিল।

    এদিকে চাঁদের সঙ্গে রকেটটির সংঘর্ষ হলেও  এটি খালি চোখে  ধরা পড়বে না। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর আগেও মহাকাশে থাকা অনেক স্যাটেলাইট বা রকেটের সঙ্গে আগেও চাঁদের সংঘর্ষ হয়েছে। যেগুলোর বিষয়ে কেউ কোনো টের পায়নি।

    সূত্র: আল জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ