ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • হিজাবের ‘পক্ষে’ যা বললেন বিহারের মুখ্যমন্ত্রী

    হিজাবের ‘পক্ষে’ যা বললেন বিহারের মুখ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজাব ইস্যু নিয়ে এখন পুরো ভারতেই আলোচনা চলছে। হিজাবের পক্ষে ও বিপক্ষে চলছে তর্ক-বিতর্ক।

    ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার জানিয়েছেন, তার রাজ্যে হিজাব নিয়ে কোনো সমস্যা নেই। তিনি আরো জানিয়েছেন, প্রত্যেক ধর্ম ও ধর্মের বিশ্বাস, সংস্কৃতিকে তিনি শ্রদ্ধা করেন।

    সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী নিতিশ বলেন, যদি মাথায় কেউ স্কার্ফ (হিজাব) পরে, কেউ যদি মাথায় চন্দন গাছের লেই লাগায় কোনো সমস্যা নেই। এটি বিতর্কিত কিছু নয়।

    তিনি আরও বলেন, কি পরবেন তা নির্ধারণ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। আমরা কারও ওপর হস্তক্ষেপ করব না। বিহারে আপনারা এমন কোনো কিছুই দেখতে পাবেন না।

    এদিকে কর্ণাটকের এ হিজাব ইস্যু নিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছেন ছয়জন ছাত্রী। তাদের আবেদনের প্রেক্ষিতে এখন হাইকোর্টে শুনানি চলছে।

    মঙ্গলবারও এ বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়েছে। আদালত বুধবার আবার নতুন করে শুনানির দিন ঠিক করেছেন।

    সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ