ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ইউক্রেনে উত্তেজনার মধ্যে গ্রিসের ২ নাগরিক নিহত

    ইউক্রেনে উত্তেজনার মধ্যে গ্রিসের ২ নাগরিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে— যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার পর দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন মুহূর্তে দেশটিতে গ্রিসের দুই নাগরিক নিহত হয়েছেন।

    গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দুই প্রবাসী নিহতের তথ্য নিশ্চিত করেছে।

    আল জাজিরার খবরে বলা হযেছে, সংঘাতপীড়িত ইউক্রেনের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে।

    গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে এক দুর্ঘটনায় তাদের দুই নাগরিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।  

    হতাহতের ঘটনার জন্য ইউক্রেনের তিন সেনা দায়ী বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

    খবর থেকে জানা গেছে, রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত এলাকা সংলগ্ন হিরানিতিন গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।  

    গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাগবিতণ্ডতার একপর্যায়ে সহিংতা শুরু হয়। যদিও গ্রিসের নাগরিকরা সেখানে কী করছিলেন বিবৃতিতে সেটা উল্লেখ করা হয়নি। তবে রয়টার্স নিউজ এজেন্সি গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যে বক্তব্য প্রকাশ করে তাতে বলা হয়েছে, অঞ্চলটিতে চলমান সংঘাতের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ