ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ৩০ বছর পর ভেসে উঠল পুরনো গ্রাম!

    ৩০ বছর পর ভেসে উঠল পুরনো গ্রাম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনাবৃষ্টির কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে স্পেন-পর্তুগাল সীমান্তে অবস্থিত একটি জলাধার।

    বর্তমানে জলাধারটির মাত্র ১৫ ভাগ পানি অবশিষ্ট আছে।

    আর পানি শুকিয়ে যাওয়ার কারণে জলধারের নিচে থাকা আকেরেদো নামের পুরনো গ্রামটি ফের দেখা যাচ্ছে।

    ১৯৯২ সালে পানি ধরে রাখার জন্য কৃত্রিমভাবে গ্রামটি জলাধার তৈরি করা হয়। সেই সময় জলাধারের মাঝে পড়ে যায় গ্রামটি। ফলে যখন জলাধারটি পানি দিয়ে পূর্ণ করা হয় তখন গ্রামটিও পানির নিচে তলিয়ে যায়।

    নতুন করে গ্রামটি চোখের সামনে ওঠে আসার পর এটি দেখতে স্পেনের অনেক মানুষ সেখানে ভীড় করছেন। ঘুরে ঘুরে তারা দেখছেন পুরনো বাড়িগুলো।  

    ড্রোন থেকে তোলা সেই গ্রামের একটি ভিডিও নেট দুনিয়ায় এখন ভাইরাল।

    ভিডিওতে দেখা যাচ্ছে পানির নিচে থাকার কারণে বাড়িগুলোর রঙ ধূসর হয়ে গেছে। অনেক বাড়ির ছাদ ভেঙে গেছে।  আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ।

    ওই অঞ্চলের মেয়র মারিয়া দেল কারমান ইয়ানেজ জানিয়েছেন, অনাবৃষ্টি এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। তাছাড়া পর্তুগালের বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানও পানি শুকিয়ে যাওয়ার জন্য দায়ী।  কারণ তারা অনিয়ন্ত্রিতভাবে এ জলাধারের পানি  ব্যবহার করেছে।

    সূত্র: দ্য গার্ডিয়ান


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ