ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠিতে অভ্যন্তরীণ চার রুটে গণপরিবহন চলাচল শুরু

    ঝালকাঠিতে অভ্যন্তরীণ চার রুটে গণপরিবহন চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ চারটি রুটে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। বাসস্ট্যান্ড থেকে বরিশালের প্রবেশদ্বার কালিজিরা, রাজাপুর, কাঁঠালিয়া, আমুয়া ও ভান্ডারিয়া পর্যন্ত ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী বাস। অভিযোগ রয়েছে গণপরিবহন চলাচল শুরু হলেও যাত্রী ও গাড়ির সঙ্গে সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা করছেন অনেক যাত্রী। তবে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা অল্প খরচে গন্তব্যে যেতে পেরে খুশি। 


    শহরের কাঠপট্টি এলাকার রুস্তুম আলী হাওলাদার বলেন, গণপরিবহন চালু করায় ঝালকাঠি থেকে বরিশাল যেতে কম খরচ হচ্ছে। তবে অনেকেই দেখলাম স্বাস্থ্যবিধি মানছেন না। এক আসন ফাঁকা রাখার কথা থাকলেও গাদাগাদি করে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। কারো মুখে মাস্ক আছে, কারো নেই। এভাবে চলতে থাকলে করোনা সংক্রমণ বাড়তে পারে। 


    ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। গাড়ির স্টাফদেরও মাস্ক পরতে হবে। কারো মুখে মাস্ক না থাকলে তাদের গাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না। 


    জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, আমরা আপাতত জেলার অভ্যন্তরে চারটি রুটে গণপরিবহন চালু করেছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ