ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি কিশোরের

    ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি কিশোরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     দখলীকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় ফিলিস্তিনের ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। 

    স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছর শেষের দিকে একজন ইসরায়েলিকে হত্যার দায়ে অভিযুক্ত মুহাম্মদ জারাদাত। রবিবার দিনশেষে তার বাড়ি ধ্বংস করতে সিলাত আল হারিদিয়ায় উপস্থিত হয় ইসরায়েলি সেনারা। এসময় তারা হত্যা করে মোহাম্মদ আবু সালাহ নামের ওই বালককে। 
    প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এসময় সেনাবাহিনী ও ফিলিস্তিনি অস্ত্রধারীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে।

    আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের দাবি, ওই বাড়িটি ভাঙতে যাওয়ার সময় সেখানে সহিংস দাঙ্গা দেখা দেয়। এতে অংশ নেয় কয়েক শত ফিলিস্তিনি। তাদের কেউ কেউ ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক ছুড়ে মারে।

    নিহত কিশোরের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে সেনারা তাদের বিবৃতিতে বলেছে, সেনারা একদল সশস্ত্র দাঙ্গাকারীকে শনাক্ত করে। এরপর তাদের হুমকি নিষ্ক্রিয় করার জন্য গুলি ছোড়ে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গুলিতে আহত হয়েছেন ১০ জন।

    উল্লেখ্য, গত ৬ ডিসেম্বরে ইহুদিদের অবৈধ আউটপোস্ট হোমেশের কাছে একটি গাড়িতে থাকা এক ইসরায়েলিকে গুলি করে হত্যার জন্য দায়ী করা হয়েছে জারদাতকে। এ অভিযোগে এর আগে সেনাবাহিনী বলেছে, তারা জারদাতের বাড়ির একটি ফ্লোর ভেঙে দেবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ