ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নলছিটিতে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের বোরো ধান সংগ্রহ

    নলছিটিতে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের বোরো ধান সংগ্রহ
    ছবি : অ্যাপসের মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি খাদ্য অধিদপ্তর কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে মোবাইল অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। নলছিটি উপজেলায় এবছর কৃষকদের কাছ থেকে ৫৪৫ টন ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    কৃষকদের সুবিধার্থে ও অনিয়ম দূর করতে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার লক্ষ্যেই অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের উদ্যোগ নেয় সরকার। 


    নলছিটিতে কৃষকরা অ্যাপসের মাধ্যমে আবেদন করবে, পরে তাদের লটারির মাধ্যমে জয়ীদের কাছ থেকেই ধান সংগ্রহ করবে খাদ্য সংরক্ষণ অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সভাপতি পৌর কাউন্সিলর মো. ফিরোজ আলম, কাউন্সিলর দুলাল চৌধুরী ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমান।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ