ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • কারাগারে নিকারাগুয়ার সাবেক বিদ্রোহী নেতা হুগো তোরেসের মৃত্যু

    কারাগারে নিকারাগুয়ার সাবেক বিদ্রোহী নেতা হুগো তোরেসের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিকারাগুয়ার একটি কারাগারে দেশটির সাবেক বিদ্রোহী নেতা হুগো তোরেসের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। রাষ্ট্রদোহের মামলায় আট মাস আগে তাঁকে সাজা দেওয়া হয়েছিল। খবর বিবিসির।

    অবসরপ্রাপ্ত এই আর্মি জেনারেল দেশটির বিপ্লবের সময় বর্তমান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার পক্ষে লড়াই করেছিলেন। ১৯৭৪ সালে তাঁকে জেল থেকে মুক্ত হতে সহায়তা করেছিলেন।

    কিন্তু পরে তিনি ওর্তেগাকে স্বৈরশাসক হওয়ার জন্য অভিযুক্ত করেন এবং একটি বিরোধী দল প্রতিষ্ঠা করেন। গত বছরের নির্বাচনের আগে গ্রেপ্তার হওয়া বিরোধী দলের অন্যতম নেতা ছিলেন তিনি।

    তোরেসের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। তবে তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

    তোরেসের সন্তানরা তাদের বাবার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। ১৯৭০ সালে আনাস্তাসিও সোমোজার নৃশংস একনায়কত্বের বিরুদ্ধে স্যান্ডিনিস্তা বিপ্লবের অন্যতম নায়ক ছিলেন তোরেস। ওর্তেগাকে মুক্ত করার জন্য একটি ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিলেন।

    গত জুনে গ্রেপ্তার হওয়া ৪৬ জন সাবেক বিদ্রোহীর মধ্যে তোরেসও ছিলেন। তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল। এর ফলে ওর্তেগা টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ