ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ৯৮ বছর বয়সে ভর্তি হলেন প্রাথমিক বিদ্যালয়ে!

    ৯৮ বছর বয়সে ভর্তি হলেন প্রাথমিক বিদ্যালয়ে!
    প্রিসিলা সিটিয়েনি। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে বয়সে মানুষ নাতি-নাতনি কিংবা তাদের সন্তানদের স্কুলে পড়তে যেতে দেখার কথা, আর সেই বয়সে নিজেই স্কুলে যেতে শুরু করেছেন কেনিয়ার বৃদ্ধা প্রিসিলা সিটিয়েনি।

    গত শুক্রবার ৯৯ বছরে পা দিয়েছেন তিনি। কিন্তু শিক্ষার প্রতি অগাধ আগ্রহ তাঁকে নিয়ে গেছে স্কুলে। এখন তিনি দেশটির প্রত্যন্ত এক গ্রামে পাথর দিয়ে তৈরি ক্লাসরুমে ছোট ছোট শিশুর সঙ্গে ক্লাস করেন। শুধু তাই নয়, নিয়ম মানতে স্কুল ড্রেসও পরেন তিনি। খবর রয়টার্সের।

    প্রিসিলা বলেন, ‘এই বয়সে এসে স্কুলে ফিরে যাওয়ার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের প্রতি পাঠ অনুরাগের উদাহরণ রেখে যেতে চাই।’

    একই সঙ্গে এর মাধ্যমে একটি নতুন ক্যারিয়ারও বেছে নিতে চান প্রিসিলা সিটিয়েনি। রয়টার্সকে তিনি বলেন, ‘পড়াশোনা করে চিকিৎসক হতে চাই আমি।’

    পূর্ব আফ্রিকার এই দেশটির সরকার ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের খরচে ভর্তুকি দেওয়া শুরু করে। সমাজের বয়স্ক সদস্য, যারা ছোট বেলায় শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাঁরা যেন তাঁদের স্বপ্ন পুনরুজ্জীবিত করতে পারেন সেই জন্য সরকার এই উদ্যোগ নেয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ