ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পছন্দের মেয়ের সঙ্গে প্রেম করায় বন্ধুকে ছুরিকাঘাত

     পছন্দের মেয়ের সঙ্গে প্রেম করায় বন্ধুকে ছুরিকাঘাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পছন্দের মেয়ের সঙ্গে প্রেম করায় বন্ধুকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ওই স্কুল শিক্ষার্থীকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ঝালকাঠির রাজাপুরে। আহত মো. রাহাত সিকদার (১৭) রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের (কারিগরি শাখার) ১০ম শ্রেণির ছাত্র।

    আহত রাহাত সিকদার জানায়, স্থানীয় এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে বন্ধু সাজ্জাদও পছন্দ করত। এ নিয়ে রাহাত ও সাজ্জাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। সাজ্জাদ প্রেমে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে রাহাতের দাবি।


    রাহাত জানায়, শনিবার রাত ১০ টার দিকে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে যায় এক বন্ধু। সেখানে আগে থেকেই সাজ্জাদ খান উপস্থিত ছিল। তাকে দেখেই হাতে থাকা ছুরি দিয়ে সাজ্জাদ তার হাঁটুতে আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে সাজ্জাদ পালিয়ে যায়।

    ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে।

    রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ