ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • ভাইয়ের জন্য মরতে পারি : প্রিয়াঙ্কা গান্ধী

    ভাইয়ের জন্য মরতে পারি : প্রিয়াঙ্কা গান্ধী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কংগ্রেস দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘আমি আমার ভাইয়ের (রাহুল গান্ধী) জন্য জন্য জীবন দিতে পারি, সেও আমার জন্য জীবন দিতে পারে। ’ রাহুল গান্ধীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে- বিজেপির এমন দাবিকে উড়িয়ে দিয়ে আজ রবিবার এ মন্তব্য করেন প্রিয়াঙ্কা।

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, ‘প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে ফাটলের কারণে কংগ্রেস আরো মুখ থুবড়ে পড়বে। ’ এ মন্তব্যের জবাবে রবিবার প্রিয়াঙ্কা ওই কথা বলেন।

    এ সময় যোগী আদিত্যনাথকে পাল্টা প্রশ্ন করেন প্রিয়াঙ্কা, ‘কোথায় ফাটল’?

    তিনি আরো বলেন, ‘ফাটল আসলে যোগীর মনের মধ্যে। তিনি মনে হয় তার, নরেন্দ্র মোদি ও অমিত শাহের ফাটলের কথা বলেছেন। ’

    উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। দলের পক্ষ থেকে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা।  

    সূত্র: এনডিটিভি

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ