ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • হিজাবপরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি

    হিজাবপরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভবিষ্যদ্বাণী করেছেন, হিজাবপরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।

    হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি তার টুইটার অ্যাকাউন্টে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তাকে এই ভবিষ্যদ্বাণী করতে শোনা যায়।

    আসাদউদ্দিন ওয়াইসির শেয়ার করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, হিজাব পরা নারীরা ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ব্যবসায়ী হবে। আমি হয়তো এগুলো দেখে যেতে পারব না, তবে একদিন হিজাব পরা নারী এই দেশের প্রধানমন্ত্রী হবেন।

    তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    এর আগে আসাদউদ্দিন ওআইসি হিজাব পরিধান করে কলেজে গিয়ে হেনস্তার মুখে সাহসী ভূমিকা রাখা মুসকানের সমর্থনে কথা বলেন।

    তিনি জানান, তার নিজের ওপর হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র প্রস্তাব করা ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা তিনি প্রত্যাখান করেছেন। কারণ, মুসলিম কিশোরী মুসকানের ওপর হামলার মানে- তার নিজের ওপরেও হামলা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ