ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • মালয়েশিয়ার সীমান্তে প্রবেশ স্থগিত

    মালয়েশিয়ার সীমান্তে প্রবেশ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় আবারও স্থগিত হলো আগামী ১ মার্চ থেকে পর্যটকদের জন্য বর্ডার খুলে দেওয়ার সিদ্ধান্ত। শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন।

    বিদেশিদের জন্য মালয়েশিয়ায় প্রবেশে শর্ত শিথিল করে পহেলা মার্চ থেকে সীমান্ত পুরোপুরি খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মার্চ থেকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। এতে বিদেশিদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফেরে। কিন্তু সীমান্ত খোলার ঘোষণার প্রায় চার দিন পর আবারও সেটি স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব।

    প্রধানমন্ত্রী ইসমাইল বলেন, পহেলা মার্চে সীমান্ত খোলার ঘোষণাটি ছিল ন্যাশনাল রিকভারি কাউন্সিলের (এনআরসি) সুপারিশ মাত্র। তাই এ বিষয়ে আরও যথাযথ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এর আগে অবশ্যই পর্যটন, শিল্প ও অন্যান্য সেক্টরের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পহেলা মার্চেই খুলছে না সীমান্ত। রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ এবং মন্ত্রিসভায় অনুমোদনের পরই আমরা এই বিষয়ে নতুন ঘোষণা দেব।

    এর আগে ন্যাশনাল রিকভারি কাউন্সিলের (এনআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিন এক সংবাদ সম্মেলন করে সীমান্ত খোলার প্রস্তাব দিয়েছিলেন।

    উল্লেখ্য, মালয়েশিয়ায় আবারও হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ