ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • নিজের কিডনি দিয়ে পুত্রবধূর জীবন বাঁচালেন শ্বশুর

    নিজের কিডনি দিয়ে পুত্রবধূর জীবন বাঁচালেন শ্বশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শ্বশুর-বউমা দ্বন্দ্বের চিরচেনা সেই ছক ভেঙে এক শ্বশুর দাঁড়ালেন জীবন বিপন্ন হওয়া পুত্রবধূর পাশে। নিজের একটি কিডনি দিয়ে বাঁচালেন তরুণী পুত্রবধূর জীবন। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের জালনা জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় মেডিকভার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রবধূকে কিডনি দেন তার শ্বশুর।

    ওই হাসপাতালের প্রধান নেহা জৈন এক বিবৃতিতে জানান, ছয় মাস আগে ২৫ বছর বয়সী ওই তরুণীর কিডনির সমস্যা দেখা দেয়।

    শিলং টাইমসের প্রতিবেদনে বলা হয়, তার নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ডায়ালাইসিসের প্রয়োজন ছিল। তবে তার অবস্থার দেখে কিডনি বিশেষজ্ঞ শচীন সোনি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু কোনো ডোনার না পাওয়ায় কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছিল না।

    এই অবস্থায় পুত্রবধূর জীবন বাঁচাতে এগিয়ে আসেন শ্বশুর। পুত্রবধূর জীবন বাঁচাতে স্বেচ্ছায় এগিয়ে আসেন তিনি। নিজের কিডনি দিয়ে বাঁচান পুত্রবধূর জীবন। কিডনি প্রতিস্থাপনের পর শ্বশুর আর পুত্রবধূ দুইজনই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ